বিচারকাজ শুরুর পর মাত্র নয় কর্মদিবসের মধ্যে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০ জুলাই সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের মেয়ে জান্নাতিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন প্রতিবেশী আতিয়ার সিকদারের ছেলে রবিউল সিকদার রবি। এ ঘটনায় ওইদিন রাতেই জান্নাতির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।