শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে শহরের জেলা বিএনপির কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বাংলাদেশী জাতীয়তাবাদ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।