রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ রাফি আল ফারুক এসব তথ্য জানান।
গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ও উত্তরায় একটি বাসে এবং বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে।










