বগুড়ায় আইএফআইসি ব্যাংকের মাটিঢালি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ব্যাংকে এসে বিষয়টি জানতে পারেন কর্মকর্তারা।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। গতকাল সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা নিয়ে গেছে। মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের ওপর তলায় ব্যাংকের শাখা থাকলেও রাতে কোনো নৈশপ্রহরী ছিল না। এছাড়া ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রেখেছে। ম্যানেজারসহ দুই কর্মকর্তা ও দুই কর্মচারী মিলে চারজন এখানে কর্মরত। তবে ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।










