আজ (১৮ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস
উপলক্ষে ঢাকাস্থ সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে আদিবাসীদের সার্বিক নিরাপত্তা
ভূমিসহ মৌলিক ও মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্র ও বৃহত্তর জনগোষ্ঠীর দায়িত্ব শীর্ষক এক
সেমিনারের আয়োজন করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(টিআইবি), বাংলাদেশ আদিবাসী ফোরাম, জাতীয় আদিবাসী পরিষদসহ ১৪টি সংগঠনের যৌথ উদ্যোগে
আজ সকাল সাড়ে দশটায় এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের
কাছে সমতল ও পাহাড়ে আদিবাসীদের নিরাপত্তা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বৈষম্যবিরোধী দেশ যেন গঠিত হয় এবং আদিবাসীরা যেন কোনো বৈষম্যের
শিকার না হয় সে আশাবাদ ব্যক্ত করেন।










