বিক্রির জন্য নিয়ে আসা ৩৪ কেজির বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে কীর্তনখোলায় অবমুক্ত করেন বরিশাল বন বিভাগের কর্মকর্তারা। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় বরিশাল নগরীর কাশিপুর বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপকূলীয় বনাঞ্চল বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান। তবে কচ্ছপটি কোথা থেকে কে বা কারা নিয়ে এসেছিল তা জানা যায়নি।