রমজান উপলক্ষে বরিশালে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ উপপরিচালক কর্মকর্তা ড. মো. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম প্রমুখ।