বাংলাদেশ পুলিশের ৪৯ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা আজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় এসব কর্মকর্তাকে অবসর দেয়া হয়েছে।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।










