প্রযুক্তিনির্ভর দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়ে তুলতে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে পালিত হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে গতকাল দুপুরে সদর উপজেলার মীরকাদিমে ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ। অধ্যক্ষ ড. সুশীল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদ এলাহী, জেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান প্রমুখ।