বরিশালের ছয় জেলার বিভিন্ন নদ-নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছ থেকে ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত রোববার বরিশাল বিভাগে ১১১টি অভিযানে ৪৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।