চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে হাজি লোকমান পাবলিক স্কুলের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তারের পরিচালনায় চক্ষুশিবিরের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজি লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা নেয় এবং ১৮০ জনকে কুমিল্লায় রেফার করা হয়।