যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ ঘণ্টাখানেক বিচ্ছিন্ন থাকার পর স্বাভাবিক হয়।   

 

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, যশোর রেলওয়ে জংশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রেলওয়ের তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।


তবে জংশনের ১ নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেসকে খুলনার দিকে পাঠিয়ে রেল যোগাযোগ চালু করে উদ্ধারকারী ট্রেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।