নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সকালে এ দণ্ড দেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান।