বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রংপুরে বিশেষ সাময়িকী উন্মোচন করা হয়েছে। ওরাল ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বিকালে রংপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে ‘ওরাল হেলথ অ্যান্ড হাইজিন’ নামে সাময়িকী উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।