সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা চোরাইপণ্য জব্দ ও বেশ কয়েকটি মহিষ আটক করেছে বিজিবি। গতকাল দুপুরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, কিটক্যাট চকোলেট, ফুচকা, মদ, মহিষ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়।