‘রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ আখ ব্যবহারে আখের ফলন বৃদ্ধি’ শীর্ষক মাঠ দিবস জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়ায় পালন করা হয়েছে।

গতকাল পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) রোগতত্ত্ব বিভাগের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিএসআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার পরিচালক (টিওটি) ইসমাৎ আরা। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান।

বিএসআরআই জয়পুরহাট উপকেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলের জিএম (কৃষি) তারেক ফরহাদ, জয়পুরহাট সুগার মিলের ডিজিএস (সম্প্রসারণ) আব্দুর রউফ, বিএসআরআইয়ের এসএসও ওমর খৈয়াম, বিএসআরআইয়ের এসও  শারমিন সুলতানা, চাষীদের মধ্যে মাশরেকুল আলম, মাওলানা জিয়াউল হক, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, মামুনুর রশিদ, মতিয়ার রহমান প্রমুখ।