সহকর্মীকে মারধরের
অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার
ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে পদাবনতি দেয়া হয়েছে।
গত বুধবার (২৭
সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ও ট্রাইব্যুনালের সুপারিশক্রমে
সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী
পাঁচ বছর তাকে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব
করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ অধিদফতর সূত্রে জানা গেছে, মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে পদাবনতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪
মার্চ অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম তার সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল
ইসলামকে মারধর করেন। পরে ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর
বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের পাঁচ বছর পর গতকাল
বিষয়টি স্ডিকেটে উঠলে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হলো।










