কুড়িগ্রামে নদীভাঙন রোধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলা হয়েছে। গতকাল সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় ধরলা নদীর ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, ‘আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর একশ্রেণীর মানুষ ব্যবসায়িক চিন্তা করে। তারা মনে করে যত বেশি ভাঙবে, তত বেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নদীভাঙন রোধে উদ্যোগ নিয়েছি।’
নদীভাঙন রোধে ব্যবস্থা
কুড়িগ্রামে নদীভাঙন রোধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলা হয়েছে।
কুড়িগ্রামে নদীভাঙন রোধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলা হয়েছে।










