রংপুরের পীরগঞ্জে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) উদ্যোগে দুই দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আবু সাঈদ নামে ক্যাম্পটির নামকরণ করা হয়েছে। গতকাল এর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। ১৪টি বুথ থেকে স্বাস্থ্যসেবায় প্রেসক্রিপশন ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। আজ বেলা ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
রংপুরে আবু সাঈদ হেলথ ক্যাম্প










