বরগুনায় বেশি দামে গরুর মাংস বিক্রি করায় নাসির (৫০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। গতকাল দুপুর ১২টার দিকে পৌরসভার বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।