ঝিনাইদহে চলতি বোরো মৌসুমে বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ১৫০ কৃষককে বিনামূল্যে বীজ দেয়া হয়েছে। এসব কৃষকের প্রত্যেককে দুই কেজি করে ধানবীজ দেয়া হয়।

গতকাল সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ বীজ বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন রাশিদুর রহমান রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, মীর রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।