দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের সন্তানদের বিশেষ সম্মাননা এবং ১০ হাজার টাকা উপবৃত্তি দেয়া হয়েছে। গতকাল দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে চেম্বারের ৫১তম বার্ষিক সাধারণ সভায় বিশেষ সম্মাননা ও উপবৃত্তির টাকা তুলে দেন সংগঠনের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। এর আগে চেম্বারের সভায় ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।