বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামি কাউছারকে (৩৮) গতকাল বিকালে গ্রেফতার করেছে পুলিশ। আসামি হ্লাথুইপাড়ার নিকটবর্তী হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইউনিয়নের হ্লাথুইপাড়ার নিজ বাড়ির পাশে পাহাড়ে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার পরদিন ওই নারীকে বান্দরবান সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।