নারায়ণগঞ্জে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানি চলে। এ সময় বিদ্যুৎ বিভাগ, হাসপাতাল, ভূমি অফিস, পুলিশ বিভাগ, সিটি করপোরেশনসহ সরকারি ২৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫ দুর্নীতির অভিযোগ উপস্থাপন হয়। এর মধ্যে দুদক পাঁচটি অভিযোগ তদন্তের দায়িত্ব নিয়েছে। বাকি ৫০টি জেলা প্রশাসনের দায়িত্বে দেয়া হয়।