নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল দুপুরে তাদের আটক করা হয়। চক্রের বেশ কয়েকজন সদস্য বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রথমে ট্রেনের টিকিট ক্রয় করে। পরে তা ঢাকাগামী যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করে বলে জানান র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) সঞ্জয় কুমার সরকার।