চাঁদপুরে তারুণ্যের উৎসব ২৫ উদযাপনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় গতকাল স্বাধীনতার স্মারক ভাস্কর্য অঙ্গীকারসংলগ্ন লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা ও প্রীতি ওয়াটারপোলো ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলে ও মেয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সাঁতার প্রতিযোগিতা
চাঁদপুরে তারুণ্যের উৎসব ২৫ উদযাপনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চাঁদপুরে তারুণ্যের উৎসব ২৫ উদযাপনে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।










