ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন হত্যার মামলায় এজাহারভুক্ত দুই আসামি রাজিব মল্লিক ও সাগর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান।

আজ শুক্রবার (৭ এপ্রিল) ভোরে রাজিব ও সাগরকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রাজিব পটুয়াখালীর বাসিন্দা ও সাগর নলছিটি উপজেলার কুলকাঠি এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, গত বুধবার রাতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন সকালে ১৩ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছেন নিহতের বড় বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলি পারভীন।