বগুড়ার সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যান উল্টে গিয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আব্দুল হাকিম (৩২)। তিনি বগুড়ার ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল হাকিম তার অটোভ্যানে আখ বহন করছিলেন। কুতুবপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার উপ-পরিচালক ও কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওয়াদুদ তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হাকিমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।