ষষ্ঠ ধাপে সোমবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১৯টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১৯ প্রার্থীই  বিজয়ী হয়েছেন।

নবাবগঞ্জে উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন শোল্লায় মিজানুর রহমান ভূইয়া কিসমত, কলাকোপায় ইব্রাহীম খলিল, বক্সনগরে বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ মিয়া, শিকারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুরে রেশমা আক্তার, গালিমপুরে আজিজুর রহমান ভূইয়া, বান্দুরায়  হুমায়ন কবির, বাহ্রায় সাফিল উদ্দিন মিয়া, বারুয়াখালীতে এমএ বারী বাবুল, নয়নশ্রীতে পলাশ চৌধুরী, চুরাইনে আব্দুল জলিল, কৈলাইলে বসির আহমেদ ও আগলা ইউনিয়নে শিরিন চৌধুরী।

দোহার উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন মুকসুদপুরে অধ্যাপক আবদুল হান্নান, বিলাশপুরে রাশেদ চোকদার, নয়াবাড়িতে তৈবুর রহমান তরুণ,  কুসুমহাটিতে আবদুল কাদের মণ্ডল ও নারিশা ইউনিয়নে আলমগীর হোসেন। নবাবগঞ্জ ও দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।