আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ফেনীতে সেনানিবাস, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ, উচ্চশিক্ষার জন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণের দাবিও জানানো হয়। ‘আমরা গর্বিত, আমরা ফেনীর সন্তান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ফেনী জেলা অবহেলিত ছিল। তাই এ জেলার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে দ্রুত সেনানিবাস, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন ও মুছাপুর ক্লোজার পুনর্নির্মাণ করতে হবে।
মানববন্ধন
আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ফেনীতে সেনানিবাস, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ, উচ্চশিক্ষার জন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ফেনীতে সেনানিবাস, উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ, উচ্চশিক্ষার জন্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।










