পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে শহরের মোক্তারপাড়ায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গণমাধ্যম উন্নয়নবিষয়ক সংগঠন সমষ্টির আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ২০ সংবাদকর্মী এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালা সমন্বয়কারী সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব হাবিবুর রহমান খান, সমষ্টির পরিচালক চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান প্রমুখ।
নেত্রকোনায় পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে কর্মশালা
পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










