দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ আয়োজিত এমএআরএমসি-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে গতকাল আলোকচিত্র প্রদর্শনী, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ চত্বরে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এর আগে সকালে হুইপ ইকবালুর রহিম মেডিকেল কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এম আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।