করোনা সংক্রমণ যেহেতু কমেছে, পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।
স্বাগত বক্তব্য রাখেন সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম সেন্টু। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ এবং ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।










