‘স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহে। গতকাল দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা আয়োজন করে পদ্মা সমাজকল্যাণ সংস্থা। এতে প্রধান অতিথি ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল করিম। সভাপতিত্ব করেন পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান।