বগুড়ার শিবগঞ্জে ৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেফতার রিয়াজুল ইসলামের (৩৯) বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামে। বুধবার রাত ৩টায় শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।