টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে আলোচনা সভা, র‌্যালি, প্রামাণ্যচিত্র ও পোনা মাছ অবমুক্তের মাধ্যমে এটি উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত হয় জাতীয় মৎস্য সপ্তাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, সরকারি সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও চর্যাপদ গবেষক অধ্যাপক আলীম মাহমুদ, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ পৌর ও ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।