১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ১৩ প্রার্থীর গেজেটভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি আয়োজন করেন তারা। গেজেটবঞ্চিতদের দ্রুত গেজেটভুক্ত এবং যোগদান নিশ্চিতকরণ, পাশাপাশি প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়ার সংশোধন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিও জানান তারা।