গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া ও তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী হাসান আল-ফয়সাল, মো. রাকিব হাসান, শাকিল আহমেদ, সোহেল আহমেদ, উপসহকারী প্রকৌশলী মনি শঙ্কর প্রমুখ।