জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আমরা আলোকিত নারী’র আয়োজনে উদ্যোক্তা গল্পকথন চাঁদপুর-২০২২ সম্পন্ন হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা তাদের সাফল্যগাথা গল্পকথা তুলে ধরেন। এছাড়া আমরা আলোকিত নারী সংগঠনের পক্ষ থেকে সফল নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে এলাকাভিত্তিক ১০ জন, বেস্ট ক্যাটাগরিতে ২২, চাঁদপুরের আলোকিত নারী চার, আইকন অব মাদার তিনজন রয়েছেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাফিউদ্দীন আহমেদ।

আমরা আলোকিত নারী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সারমিন আক্তার জুঁইয়ের সভাপতিত্বে ও মডারেটর ইসরাত জাহান বর্ষার সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন চাঁদপুর শিল্পচূড়ার আহ্বায়ক মাহাবুবুর রহমান সেলিম। প্রশিক্ষক হিসেবে ছিলেন কানিজ ফাতেমা, ঝুমি জাকারিয়া, শিরিন রহমান জয়া, তানজিয়া রশীদ, সনম মাসুদ,  মাহমুদা আক্তার রোজী।