আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. খলিলুর রহমান। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বরিশাল জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

খলিলুর রহমান বলেন, নির্বাচনে ভোটারদের আগ্রহ নেই। ২৬টি আসন নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা করায় এখন আমরা ভোটারদের সামনেও যেতে পারছি না। সাধারণ ভোটাররা আমাদের বিশ্বাস করতে পারছেন না।

কোনো স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্য কোনো আগ্রহ নেই।