মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ এ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৬ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে ৭১ এর সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি কর কমিশনার মো. লুৎফর আজিম; মহাসচিব অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল; দফতর সম্পাদক উপ কর কমিশনার মোহাম্মদ আরিফুল আলম; প্রচার ও প্রকাশনা সম্পাদক উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলাম কুশল এবং অন্যান্য নির্বাহী সদস্য।