জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যনির্ভর, উন্নত-সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে জেলা তথ্য অফিস। গতকাল বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম এবং একাডেমিক সুপারভাইজার মো. কফিল উদ্দিন মাহমুদ।