নড়াইলে ৪ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সার ও বীজ বিতরণ করা হয়। ইউএনও সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু। উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান প্রমুখ।
নড়াইলে কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
নড়াইলে ৪ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী বীজ ও সার বিতরণ করা হয়েছে।
নড়াইলে ৪ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী বীজ ও সার বিতরণ করা হয়েছে।










