সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার ও গাজী সফিকুল ইসলাম সফি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।