শোকাবহ আগস্ট উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলার দুই শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা।