সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে মরা গরু ও ট্রাকসহ তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিমের ভ্রাম্যমাণ আদালত গরু ব্যবসায়ী নাসির উদ্দিন ও ট্রাকচালক করিমুল ইসলামকে এক মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাতদিনের জেল দেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক বলেন, ‘রায় ঘোষণার পর দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’










