টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে তিন শিশুর জন্ম হয়েছে। এদের মধ্যে একটি মেয়ে ও দুইটি ছেলে। এ তিন শিশুর জননী উপজেলা বহুরিয়া গ্রামের সৌদি আরব প্রবাসী মেহেদী হাসান খোকনের স্ত্রী আঁখি আক্তার।

আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে স্থানীয় একটি ক্লিনিকে তাদের জন্ম হয়। আঁখি আক্তারের সফলভাবে অস্ত্রোপচারের সম্পন্ন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ বেগম নাজ। 

তিনি বলেন, আঁখি আক্তার ইনফারটিলিটি সমস্যায় ভুগছিল। চিকিৎসা দেয়ার পর আল্ট্রা করার মাধ্যমে অবগত হলাম তার গর্ভে এক মেয়ে ও দুই ছেলে। দীর্ঘদিন চিকিৎসার পর সফলভাবে একসঙ্গে তিনটি সন্তান প্রসব করেছে। মা ও নবজাতকরা সুস্থ আছেন। 

আঁখি আক্তারের বাবা আইয়ুব আলী খান বলেন, আমার মেয়ের তিন সন্তান হয়েছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দুই পরিবারের সকল আত্মীয়-স্বজন খুব খুশি হয়েছি।