ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে গতকাল দুপুরে মডেল পেঁয়াজদানা চাষী শাহিদা বেগমের মাঠে আসেন চরভদ্রাসন উপজেলার কৃষক। জেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সেখানে চরের চাষীদের উদ্বুদ্ধকরণে পেঁয়াজদানার আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোরশেদ এ সময় উপস্থিত ছিলেন। পরে তাদের চরের মাটিতে উৎপাদনযোগ্য আরো কয়েকটি ফসল উৎপাদনের ওপর বাস্তবসম্মত ধারণা দিতে কয়েকটি স্থান ঘুরে দেখানো হয়।
অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় সাড়ে ছয় হাজার একর জমি চাষের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।










