যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তির আবেদন শুরু হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের যবিপ্রবির https://admission.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

যবিপ্রবির টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উল্লিখিত লিংকে অনলাইনে আবেদন পদ্ধতি এবং অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত পৃথক শর্তগুলো বিস্তারিতভাবে পাবেন। তারা ১০-২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছভুক্ত নয়, বিধায় এ বিভাগের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী একই লিংকে গিয়ে আবেদন করতে হবে। পরে সুবিধাজনক সময়ে তাদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে।