বরিশালে গণশুনানিতে বিরল রোগে আক্রান্ত রোগীসহ ছয়জনকে আর্থিক সহায়তা করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি চলাকালীন এ সহায়তা দেয়া হয়। বিরল রোগে আক্রান্ত তিন সন্তান নিয়ে বরিশালে চিকিৎসা নিতে আসা স্বরূপকাঠির রোজিনা বেগম জেলা প্রশাসনের গণশুনানিতে উপস্থিত হন। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য ওষুধ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, জেলা প্রশাসকের কার্যালয়ের সমাজ সেবার প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
বরিশালে গণশুনানিতে রোগীদের আর্থিক সহায়তা
বরিশালে গণশুনানিতে বিরল রোগে আক্রান্ত রোগীসহ ছয়জনকে আর্থিক সহায়তা করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।










